সেলফ-ড্রাইভিং ইউনিট বিক্রি করবে উবার

১৪ নভেম্বর, ২০২০ ২১:৪৩  
কয়েক বছর ধরে সেলফ ড্রাইভিং বা স্বচালিত গাড়ির ইউনিট উন্নয়নে কাজ করেছে উবার। তবে আশার আলো না দেখায় ইউনিটটিকে বিক্রির চেষ্টা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট। টেকক্রাঞ্চ এবং রয়টার্সে গোপন সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, গত অক্টোবর থেকেই উবার তাদের এই ইউনিটটি বিক্রির জন্য আলোচনা শুরু করেছে। সেলফ ড্রাইভিং প্রযুক্তি স্টার্টআপ অরোরার সাথে এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে উবার। গত বছরেও টয়োটা, সফটব্যাংক এবং ডেনসো এক বিলিয়ন ডলারের বিনিয়োগ করে, যার মাধ্যমে উবারের এটিজি প্রায় ৭.২৫ বিলিয়ন ডলারের প্রতিষ্ঠানে পরিণত হয়। তবে ঠিক কি পরিমান মূল্যে উবার এই ইউনিট বিক্রি করবে সেটি জানা যায়নি। অরোরা ইতিমধ্যেই অরোরাতে অ্যামাজন এবং হুন্দাই এর বিনিয়োগ রয়েছে। যদিও গতবছর ভক্সওয়াগনকে বিনিয়োগকারী থেকে হারিয়েছে স্টার্টআপটি। ডিবিটেক/বিএমটি